পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা।
৩২ বছর বয়সে হাত থেকে র্যাকেট নামিয়ে রাখার সিদ্ধান্ত নিলেন পাঁচ গ্র্যান্ডস্লাম জয়ী টেনিস তারকা।
‘ভোগ’ ও ‘ভ্যানিটি ফেয়ার’–দুটি ফ্যাশন ম্যাগাজিনে কলম ধরেছিলেন টেনিস তারকা। সেই প্রবন্ধেই অবসরের কথা ঘোষণা করেছেন শারাপোভা। ফরাসী ওপেন থেকে অস্ট্রেলীয় ওপেন- একাধিক সেরা টুর্নামেন্টে শিরোপা জিতেছেন শারাপোভা।
চূড়ান্ত ফর্মে থাকার সময়ে ২০১৬ সালে ডোপ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন ১৫ মাস নির্বাসনে পাঠায় শারাপোভাকে। এরপর ফিরে এলেও আগের ধার দেখা যায়নি।
মাঝে ইনজুরিতে বেশ কিছু সময় নষ্ট হলেও আর ফর্মে ফিরতে পারেননি এই ‘গ্ল্যামার গার্ল’।
ওই প্রবন্ধে শারাপোভা লিখেছেন, টেনিস কোর্ট ছেড়ে এবার অন্য এক মাইলস্টোনের দিকে ছুটবেন। কিন্তু সেটা কী খোলসা করেননি শারাপোভা।
খেলোয়াড়ি জীবন ছাড়াও অন্য জীবনে পা রেখে ছিলেন এই রুশ তারকা। মডেল হিসেবে আন্তর্জাতিক স্তরে সাড়া ফেলে দিয়েছিলেন, নগ্ন ফোটোশুটে উষ্ণতা ছড়িয়েছেন রুশ সুন্দরী।

