করোনাভাইরাস মোকাবেলায় কাজ করছে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’। কোভিড-১৯ আক্রান্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টায় এর আগে প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কাজ শুরু করেছিল ‘মিশন সেভ বাংলাদেশ’র সঙ্গে।
এবার কনফিডেন্স গ্রুপের সঙ্গে এক হয়ে টেস্টিং কিটের ব্যবস্থা করে দিতে ২০ লক্ষ টাকার একটি ফান্ড গঠনে এগিয়ে এসেছে সাকিব আল হাসান ফাউন্ডেশন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিবের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ছবিনিজের ফাউন্ডেশনকে ট্যাগ করে কনফিডেন্স গ্রুপের সঙ্গে পার্টনারশিপের একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘আমি খুবই গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সঙ্গে এক হয়ে সর্বমোট ২০ লাখ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দেওয়া হবে।’

