ট্রাম্প টাওয়ারে অগ্নিকান্ড



যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্রাম্প টাওয়ারে’ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই ভবনের একটি ফ্লোরে ট্রাম্পের বাসভবন রয়েছে।
নিউ ইয়র্ক ফায়ার সার্ভিস জানায়, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
সকাল সাতটার কিছুক্ষণ আগে ওই ভবনের ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিউ ইয়র্কে যখন এই অগ্নিকাণ্ড ঘটে, প্রেসিডেন্ট ট্রাম্প তখন ওয়াশিংটনে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডের সূচনা হয়। বড় কোনো দুর্ঘটনার আগেই তা নিয়ন্ত্রণে আনান সম্ভব হয়েছে। এ ঘটনা কেউ হতাহত হয়নি। কাউকে সরিয়ে নেওয়ারও প্রয়োজন হয়নি।
২০১৬ সালের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে হোয়াইট হাউজে ওঠার আগে পরিবার নিয়ে এই ভবনেই থাকতেন নিউ ইয়র্কের ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।