'ট্রাম্প নৈতিকভাবে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য'




মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কোমি বলেছেন, প্রেসিডেন্ট হিসাবে নৈতিকভাবে যোগ্য নন ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি নারীদের মাংসের টুকরো হিসাবে মনে করেন।
এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে  তিনি বলেন, ” ট্রাম্প অব্যাহত ভাবে মিথ্যা বলে চলেছেন এবং হয়তো বিচারের কাজেও বাধা তৈরি করছেন।”
জেমস কোমি বলছেন, ” তিনি শারীরিকভাবে অযোগ্য বলে আমি মনে করিনা। আমি মনে করি, নৈতিকভাবে তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। ‘আমাদের প্রেসিডেন্টকে অবশ্যই সম্মান অর্জন করতে হবে এবং যে ভিত্তিগুলোর ওপর দেশ গঠিত হয়েছে, তার প্রতি মূল্যবোধ থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সত্যি বলতে হবে। কিন্তু প্রেসিডেন্ট সেটা করতে পারছেন না।”
সাক্ষাৎকার প্রচারের কয়েক ঘণ্টা পরে ডোনাল্ড ট্রাম্পের পার্টির রিপাবলিকান ন্যাশনাল কমিটি একটি বিবৃতি দিয়েছে যেখানে বলা হয়েছে, নিজের নতুন বইয়ের প্রচারণা বাড়াতে কোমির এই সাক্ষাৎকার, যেখানে তিনি প্রমাণ করেছেন যে, তার সত্যিকারের আনুগত্য আসলে তার নিজের প্রতি।
জেমস কোমির আত্মজীবনীমূলক নতুন বইয়ের নাম এ হাইয়ার লয়্যালটি: ট্রুথ, লাই’জ এন্ড লিডারশীপ. যেখানে তার দায়িত্ব পালনের সময়কার নানা ঘটনার বর্ণনা রয়েছে।