ডট বাংলা বা ডট বিডি ডোমেন কিভাবে নেবেন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বিভিন্ন ক্ষেত্রে ওয়েবসাইট খুবই প্রয়েজনীয় ঠিকানা। আর এই ঠিকানার পরিচয় বা নামই হলো ডোমেন। ডোমেনের ক্ষেত্রে ডট বাংলা বা ডট বিডি মূলত বাংলাদেশের কোড হিসেবে ব্যবহৃত হয়।

কিভাবে রেজিস্টেশন করবেন:

সরাসরি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড– বিটিসিএল-এর সদর দফতর (৩৭/ই, ইস্কাটন গার্ডেন, টেলিযোগাযোগ ভবন, ঢাকা) থেকে বা বিটিসিএল-এর ওয়েবসাইটের  (http://বিটিসিএল.বাংলা) মাধ্যমে ডট বাংলা বা ডট বিডি ডোমেন রেজিস্ট্রেশন করা যায়।

যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: 02-9353367, 02-9353368 (At office hour) নম্বরে।

ডোমেনের মূল্য :

.বাংলা ডোমেইন –

নতুন রেজিস্ট্রেশন: ৳ ৮০০ প্রতি বছর
বার্ষিক নবায়ন ফি: ৳ ৮০০ প্রতি বছর
মালিকানা পরিবর্তন ফি: ৳ ১৫০০
মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের জন্য জরিমানা: ৳ ১০০০

.BD Domain –

New Registration: BDT 800/Year
Yearly Renewal Fee: BDT 800/Year
Ownership Change Fee: BDT 1500
Renewal late fee after expiration: BDT 1000

.bangla and bd domain #paperslife

বি. দ্র. নতুন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নূন্যতম দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা আছে। চার্জে ১৫% ভ্যাট প্রযোজ্য।

প্রসঙ্গত, ২০১২ সালে এই ডট বাংলা (.বাংলা) ডোমেইন ব্যবহারের অধিকার পেতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষে ভারত সরকার ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) এর কাছে আবেদন করে।

পরবর্তীতে আইসিএএনএন (ICANN) ডোমেইনটি বাংলাদেশকে ব্যবহারের অনুমতি দেয়। কিন্তু বাংলাদেশ সরকার ব্যবহারের জন্য অনুমতি পাওয়ার পর তিন বছরে তা কার্যকর করতে না পারায় ২০১৫ সালের জুন মাসে বাংলাদেশ ডট বাংলা (.বাংলা) ডোমেইনটি ব্যবহারের অধিকার হারায়।

এরপর আবার ডট বাংলা (.বাংলা) ডোমেইন সক্রিয় করতে বাংলাদেশ সরকার তৎপর হয়। ২০১৬ সালের জুন মাসে আইএএনএ তাঁদের ওয়েবসাইটে ডট বাংলা (.বাংলা) ডোমেইনটি বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে বরাদ্দ দেওয়ার কথা জানায়।