ডায়েরির পাতা থেকে…




মাহমুদুল হক
কি খবর সবার? কেমন আছেন? আমি আছি খারাপ না। আমার পরিচয়টা আগে দেই। আমার নাম জনতা ব্যাংক। কি ব্যাপার সবাই ভ্রু কুচকে আছেন কেন? ভাবছেন জনতা ব্যাংক আবার কার নাম হয় নাকি।
হা হা। একটা কথা কিন্তু এখনো জানেন না, আমি কিন্তু মানুষ না। আমি ভুত। হা হা হা। ঘাড় মটকাব কিন্তু। হা হা।
আমি আজ কেন এত হাসছি? কি যে হল পাগল হয়ে গেলাম নাকি, আল্লাহ জানে।
জানেন আমি না অনেকদিন হল প্রাণ খুলে হাসি না। আগে অনেক বেশি হাসতাম, কিন্তু আমার জীবনে কিছু ঘটনা ঘটে গেছে তাই আমার হাসি আজ আসে না। খালি কান্না পায়। এক জনের কথা খুব বেশি জানতে ইচ্ছা করে।
এবার আসল কথায় আসি। আমি একটি ডায়রী। আমার জন্ম জনতা ব্যাংকে। আমার বয়স প্রায় ১০০ হয়েছে। আমি থাকি একটি বাসায়। আমার উপর মাকড়শার জাল তৈরি হয়েছে। আমার আর বাঁচতে ইচ্ছা করে না। এই দীর্ঘ বছর বুকের মধ্যে অনেক কষ্ট রেখেছি, অনেক স্মৃতি নিয়ে বেঁচে আছি। আমার দেহের অনেক পৃষ্ঠা আজো খালি পড়ে আছে। অনেক কষ্টের কিছু কথা আমার গায়ে লিপিবদ্ধ আছে। আমি সেসব পড়ি আর কাঁদি। নিঃশব্দে কাঁদি। আমি সাক্ষী এমন এক জনের, যার চোখের পানি আমি দেখেছি। অন্য কেউ দেখেনি। যার কষ্টের সময় গুলো আমার সাথে শেয়ার করেই কেটেছে। যে আজ এই দুনিয়াতে নেই। যতদিন ছিল আমি ছিলাম তার এক মাত্র সঙ্গী। সে চলে গেছে, রয়ে গেছি আমি।
আজ আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই। হাল্কা হতে চাই। শুনবেন তো আপনারা?
আমি একদিন এক ছেলের হাতে আসলাম। ছেলেটির বয়স হবে প্রায় ২১-২২ এর মত। আমি তো বেজায় খুশি। এরকম ইয়ং ছেলের কাছে থাকব, নিশ্চই সে আমার মধ্যে সব প্রেমালাপ করবে, আমি পড়ব আর হাসব। একদিন সে লিখা শুরু করল। বেশ রোমান্টিক কথা কিন্তু তারপরো বেশ কষ্টের ছোঁয়া ছিল। আস্তে আস্তে কষ্টের পরিমাণ বাড়তেই থাকল। ছেলেটি কাঁদতো আর লিখত। ওর চোখেরর পানিতে আমার সারা দেহ ভিজে যেত। একদিন হঠাৎ করে লিখা বন্ধ করে দিল, অনেকদিন অপেক্ষা করেছিলাম কিন্তু আসেনি। আজ আপনাদের আমি ওর সেসব কথাই শোনাব।
১৫-৯-১৩…
ডায়রি লিখতে অনেক আলসেমি লাগে। কিন্তু এখন খুব লিখতে ইচ্ছা করছে। তাছাড়া আজ মনটা খুব ভাল। অনেক ভালবাসি একটি মেয়েকে। ওর নাম সুমাইয়া। গতকাল ওর সাথে দেখা হল। ওই আমাকে এই ডায়রিটা গিফট করেছে। ভালবাসার মানুষের দেয়া উপহার ব্যবহার তো করতেই হয়। কি যে লিখব বুঝেই উঠতে পারছি না। ধুর, আজ আর লিখব না এতটুকুই থাক। পরে আবার লিখবনে।
২০-৯-১৩…
আবার লিখতে বসলাম। মেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমাকে ছাড়া কিছুই বুঝে না। আমি অনেক বেশি লাকি ওর মত একজনকে পেয়ে। বাচ্চা একটা মেয়ে, সবে মাত্র S.S.C পাস করে সিটি কলেজে এডমিট হয়েছে। কাল ওর সাথে আবার দেখা করতে যাব।
২১-৯-১৩…
ভালবাসার মানুষের সাথে কাটানো সময় এতো মধুর হয়, আগে তা বুঝিনি। আজ ওকে ছেড়ে যখন আসলাম, এতো খারাপ লাগছিল। আমি বুঝতে পারছিলাম ওরো অনেক কষ্ট হচ্ছিল, যখন আমাকে বিদায় দিল। মনে হচ্ছে আমি ওকে ছাড়া থাকতে পারব না। I love you Sumaiya.
২৪-৯-১৩…
পাগলীটা বলে ডেইলি মিট করতে, ওর নাকি আমাকে ছাড়া ভালই লাগে না। আমারো যে ওকে ছাড়া ভাল লাগে না। কিন্তু কি যে করি, ডেইলি তো আর মিট যায় না। পাগলিটাকে আজ এক সেট চুড়ি কিনে দিয়েছি, কি যে হাসি দিল। গিফট তা কম দামি কিন্তু ওর কাছে সেটাই অনেক বড় গিফট। আজ আর লিখব না।
১০-১০-১৩…
অনেকদিন পর আবার লিখতে বসলাম। ভালই চলছে আমাদের রিলেশন। তবে মনটা খারাপ। সুমাইয়ার শরীরটা খারাপ যাচ্ছে। সুমাইয়া আসার পর আমার মধ্যে অনেক চেঞ্জ আসছে। আগে নামাজ ঠিক মত পরতাম না। কিন্তু আল্লাহের রহমতে এখন ৫ ওয়াক্ত পড়ি। মেয়েটা আমাকে ডেইলি ফজরের সময় ডাক দেয়। আমি আসলেই অনেক লাকি এরকম একজনকে পেয়ে, যে আমার লাইফ স্টাইলটাই চেঞ্জ করে দিয়েছে। সুমাইয়া বিয়ের কথা বলল কারণ প্রেম তো হারাম। দেখা যাক কি হয়।
২৯-১০-১৩…
আজ পাগলীর জন্মদিন। পাগলীর শরীর অনেক খারাপ। তাই উইশ তা মন মত করতে পারিনি। আমাকে বলছেও না কি হইছে ওর। খালি বলে ঠিক হয়ে যাবে। আমার অনেক টেনশন হচ্ছে ওকে নিয়ে। দেখাও হচ্ছে না কয়েকদিন হল। কলেজেও যাচ্ছে না।
৫-১১-১৩…
আমি বুঝতে পারছি সুমাইয়ার কিছু হয়েছে, কিন্তু আমাকে বলছে না। আমার সাথে হাসি মুখেই কথা বলছে কিন্তু আমি বেশ ভাল মতই বুঝতে পারছি কি যেন লুকাচ্ছে। আমি অনেকবার জিজ্ঞেস করলাম কিন্তু বলেই যাচ্ছে কিছু হয় নি ওর। কিন্তু ওকে দেখেই বোঝা যাচ্ছে ওর শরীর ভাল না। আল্লাহ জানে কপালে কি আছে।
২০-১১-১৩…
মজার কথা বলি আমি কিন্তু সুমাইয়া কে এখনো প্রপোজ করিনি। আমাদের রিলেশন এমনিই হয়ে গেছে। ভাবছি ওকে প্রপোজ করব। একটা অফিসিয়াল ডেট ও তো লাগে । কিন্তু মেয়েটার অসুখটাই ওকে শেষ করে দিচ্ছে। বলেই না কি হয়েছে ওর। একদম শুকিয়ে গেছে ও । আমার অনেক কষ্ট লাগে। ওকে এরকম অবস্থা দেখতে।
৫-১২-১৩…
প্রস্তুত ছিলাম না শোনার জন্য। মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটে আমাদের জীবনে। কিছুই করার থাকে না আমাদের। সুমাইয়ার ব্রেইন টিউমার হয়েছে। বাংলাদেশের ডাক্তাররা বলছে এই টিউমারটা এমন জায়গায় হয়েছে যা ৫০% রিমুভ করা পসিবল না। বাইওপ্সি করতে বলছে। কিন্তু ওকে বিদেশে নিয়ে যাবে। ও কাঁদছিল আর বলছিল এসব। খালি কানে বাজছে ওর একটাই কথা “আমি বাঁচতে চাই। তোমার কাছে সারাজীবন থাকতে চাই”। আমি ওকে উৎসাহ দিলাম বললাম এটা কোন ব্যাপার না, আমাদের দেশের ডাক্তার বলে বাঁচবে না কিন্তু বাইরে চিকিৎসা করে দিব্যি সুস্থ। তুমিও ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবা। জানি না আল্লাহ কপালে কি রাখছে।
১৮-১২-১৩…
মনে শান্তি না লাগলে আসলে কোন কিছুই ভাল লাগে না। কত স্বপ্ন ছিল। জানি না পূর্ণ হবে কিনা। ভালবাসি অনেক বেশি সুমাইয়াকে। ওর এই অসুস্থটা আমি মানতে পারছি না। সামনের মাসে ওকে বাইরে নিয়ে যাবে চিকিৎসা করতে। এখন আর তেমন মিট করা হয় না। অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে ও। ও সুস্থ হবে তো? আমার বুকে ও কি আবার ফিরে আসবে ? ভয় করে খুব, কেননা ব্রেইন টিউমার অনেক কঠিন অসুখ। আল্লাহ জানে কি আছে কপালে। আমি ভাবতেই পারছি না। আমি শুধু আমার সুমাইয়াকে আমার লাইফে চাই।
৭-১-১৪…
আজ সুমাইয়ার সাথে দেখা করে আসলাম। অনেকদিন পর দেখলাম ওকে। একদম শুকিয়ে গেছে মেয়েটা। সামনের সপ্তাহে চলে যাবে বাইরে। যেতে চায় না আমাকে ছেড়ে। আমি অনেক উৎসাহ দিলাম কিন্তু নিজেই আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। অনেক বেশী ভালবাসি মেয়েটাকে। প্রচণ্ড। আল্লাহ যেন ওকে সুস্থ করে দেশে নিয়ে আসে। আমার জীবনের বিনিময় আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। ওর চোখের পানি যে আমি সইতে পারছি না।
১৪-১-১৪…
বুকটা খুব খালি খালি লাগছে। সুমাইয়া বাইরে চলে গেছে। আমি ঘুমিয়ে ছিলাম। আমাকে ফোন দিয়ে যায় নি। অনেকগুলো ম্যাসেজ দিয়ে গেছে। এতটা কষ্ট কোন্ দিন পাই নি। ম্যাসেজ গুলো এত কষ্টের । ও আমার থেকে আজ বহু ধুরে। আমি ভাবতেই পারছি না। কালও কথা হল,আজ ও নাই। ওর ম্যাসেজ গুলো এত কষ্টের ,মানতে পারছি না।
৫-৫-১৪…
কাল ওর অপারেশন। অনেকদিন পর আজ আবার লিখতে বসলাম। ওর কাজিনের মাধ্যমে আমি ওর খবর নিচ্ছি। সুমাইয়াও আমাকে কল দেয়। আমি অনেক বেশী অসহায়। জানি না কপালে কি আছে। অনেক কাঁদছিল। খুব ভয় পাচ্ছে ও।
৬-৫-১৪…
অপারেশন সাকসেসফুল হয়েছে। কিন্তু ভয় কাটে নি। কারণ খুব অল্প পরিমাণ টিউমার সরানো হয়েছে। ওর নাকি বাইওপ্সি টেস্ট করেনি এখনো। অনেক কথা বলতে ইচ্ছা করছে ওর সাথে। জানিনা কেমন আছে ও।
২১-৬-১৪…
আজকের দিনটা আমার জন্য খুব বেশি কষ্টের। জানি না আল্লাহ আমার এ কোন পরীক্ষা নিচ্ছে। সন্দেহ হয়েছিল আগেই, যখন শুনলাম বাইওপ্সি রিপোর্ট নেগেটিভ আসছে। আজ শুনলাম সন্দেহটাই সত্যি। সুমাইয়ার ব্রেইন ক্যান্সার। আমার কিছু লিখার মত ভাষা নাই। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এত অসহায় লাগছে। জানি না মন কেন জানি বলছে ও সুস্থ হয়ে জাবে। আল্লাহ নিশ্চয়ই ওকে সুস্থ করে দিবে। ইনশাআল্লাহ। জানি না আবার কবে লিখব। যখন লিখব, কি লিখব, আল্লাহ জানেন।
১৭-৭-১৪…
আজ অনেকদিনপর ওর সাথে যোগাযোগ হল। সারারাত চ্যাট করলাম। অনেক কষ্ট হচ্ছিল। কয়েকদিন পর হয়ত এই মানুষ টা দুনিয়া থেকে হারিয়ে যাবে। ও এখন আমেরিকায় আছে। মেয়েটা আমাকে পাগলের মত ভালবাসে । দাও না আল্লাহ ওকে আমার কাছে ফিরিয়ে। আল্লাহ আমি ওকে আমার জীবনে চাই।
২৯-৭-১৪…
আজ ঈদের দিন। কিন্তু আমার আজকের দিনটায় অনেক বেশি কষ্ট লাগছে। কত স্বপ্ন দেখেছিলাম আমরা। স্বপ্ন ছিল তুমি হয়ত সুস্থ হয়ে ফিরবে আসবে এবং আমরা এক সাথে ঈদ করব। কিন্তু সব স্বপ্ন তো সত্যি হয় নাহ। ভাবতেই পারছি না ডাক্তাররা তোমাকে বিদায় দিয়ে দিয়েছে। কি লিখব আর। লিখার তো ভাষাই খুঁজে পাচ্ছি না। তুমি হারিয়ে যাবে সুমাইয়া? চলে যাবে বহুদূর। থাকতে পারবে একা আমাকে ছাড়া ? অপেক্ষা করবে আমার জন্য?
২৮-৮-১৪…
খাঁচার ভিতর অচিন পাখি,পাখি কেম্নে আসে যায়।… হারিয়ে বুঝেছি কি ছিলে আমার, কি ছিলে আমার…
সুমাইয়া অন্ধকারে ভয় পাচ্ছ নাতো? তুমি তো অন্ধকার ভয় পেতে। জানো, ওরা না আমাকে দেখতে দিল না শেষ বারের মত তোমাকে। তুমি এত পাষাণ হলে কবে থেকে? কেন বলে গেলে তোমার মৃত্যুর খবর যেন আমাকে অনেক পড়ে দেয়। কেন এমন করলে সুমাইয়া? জীবিত গেলে মৃত আসলে।
খুব ভাল আছি আমি। এই দেখ আমি হাসছি। জানো মা কি বলে, সারাদিন নাকি আমি বিড় বিড় করে কি যেন বলি আর হাসি। আরে মা তো জানে না আমি যে তোমার সাথেই কথা বলি।
ঘুমাও তুমি। যাচ্ছ যাও, নো প্রব্লেম। কিন্তু কাজটা ঠিক করলা না তুমি। টিকিট কাটার কি দরকার ছিল এত আগে। থাক কি করব। তোমার যাওয়ার যখন এতই সখ, ওকে ডান। কিন্তু কথা হল গিয়ে গাড়ি থেকে নেমে আমার জন্য অপেক্ষা কইরো। আমি আসার পর এক সাথে যাব নে। ইনশাআল্লাহ ঠিক মতই পৌঁছাবা। দোয়া কইরো আমিও যাতে ঠিক মত আসতে পারি। বি সেইফ জার্নি। এখন আসি আমি গেলাম। টাটা।
আর কখনও লিখে নি ছেলেটি। আমি অপেক্ষা করেছি ওর জন্য দীর্ঘ ১০০ বছর ধরে। কিন্তু এলো না আজও…
আরও পড়ুন;

বন্ধুত্ব বেঁচে থাক আবেগে, ভালবাসায়

দুলকি চলকি

মন যা চায় আর বিয়ে যেভাবে হয়!

যান্ত্রিক শহরে এখনো বেঁচে আছে ঈদ…