ড্রোন উড়ছে, ভয়ে পালাচ্ছে ওরা!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাস মহামারিতে সরকারি ‘লকডাউন’ নির্দেশনা অমান্যকারীদের ধরতে নতুন এক পদ্ধতি ব্যবহার করছে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ। আধুনিক প্রযুক্তির ড্রোন ক্যামেরা ব্যবহার করে সফলতাও পেয়েছে তারা।

এসব ড্রোন উড়তে দেখলেই প্রাণপণে ছুটছে রাস্তায় থাকা মানুষজন। হুড়মুড় করে ঢুকে পড়ছে ঘরে।

পশ্চিমবঙ্গের হাওড়াকে রেড স্টার জোন ঘোষণা করেছে প্রশাসন। নিয়ম না মেনে রাস্তায় বের হলেই গ্রেপ্তার করছে পুলিশ।

পুলিশের চোখ এড়িয়ে পাড়ার রকের সামনে ভিড় করে চলছিল আড্ডা। কেউ বুঝতে পারেনি মাথার উপর চক্কর কেটে ঘুরতে থাকা ড্রোন সেই ছবি তুলে নিয়েছে। তারপরই লকডাউন ভেঙে রাস্তায় থাকা সেই ব্যক্তিদের গ্রেফতার করে পুলিশ।

অনেকে আবার পুলিশ দেখলে বাড়িতে ঢুকে পড়ছে। পুলিশ গেলেই রাস্তায় বেরিয়ে আড্ডা দিচ্ছে। এই চোর-পুলিশ খেলা যাতে বন্ধ হয় তাই ড্রোন দিয়ে লকডাউন ভঙ্গকারীদের ধরা শুরু করেছে পুলিশ।

যারা বাড়ির বাইরে অযথা বেরোচ্ছিলেন তারা ড্রোন আতঙ্কে ঘর থেকে বেরোচ্ছেন না। ড্রোনের ক্যামেরায় শনাক্ত হয়ে যান ও পরে পুলিশ এসে গ্রেপ্তার করে।  এখন পর্যন্ত ড্রোন নজরদারিতে হাওড়া শহরে গ্রেপ্তারের সংখ্যাটা প্রায় একশো।

সূত্র- সংবাদ প্রতিদিন।