শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানাতে তাঁর হোটেল স্যুইটে একত্রিত হন বিশ্বের প্রভাবশালী নেতারা।
তাঁরা এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশকে সহযোগিতা এবং মূল্যবান পরামর্শ প্রদানের অঙ্গীকার করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামি গঞ্জাভি আন্তর্জাতিক কেন্দ্রের (এনজিআইসি) সহ-সভাপতি ভাইরা ভিকে-ফ্রেইবারগার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। এনজিআইসি’র নামকরণ হয়েছে একাদশ শতকের বিখ্যাত পারস্য কবি নিজামি গঞ্জাভির নামে।
এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহোর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিচ, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস লেভিটস, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ, বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেভনেলিভ ও পেতার স্তোইয়ানোভ, ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো যোসিপোভিচ, বসনিয়া-হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট ম্লাদেন ইভানিচ এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরিব-ফাকিম।
এছাড়া উপস্থিত ছিলেন কমনওয়েলথের সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের চারজন সাবেক সভাপতি, একাধিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের সাবেক সহ-সভাপতি ও এনজিআইসি’র সহ-সভাপতি ইসমাইল সেরাগেলদিন, রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস-এর প্রেসিডেন্ট কেরি কেনেডি, এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ও জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি-এর ঊর্ধ্বতন প্রতিনিধিরা।
নেতারা ড. ইউনূসের নেতৃত্ব এবং দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর আজীবন অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, “আমরা আপনার এবং বাংলাদেশের জনগণের পাশে সমর্থন নিয়ে এসেছি। আমরা আপনাদের সঙ্গে আছি।”
তাঁরা উল্লেখ করেন, ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তবে গত ১৬ বছরের দুর্নীতি, শোষণ ও কুশাসনের কারণে দেশটি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি।
নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একজন নেতা বলেন, “আমরা আপনাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। যেকোন

