রাজধানীর সবুজবাগে একই পরিবারের ছয়জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া তাদের প্রতিবেশী আরেক ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাইকে কুয়েত মৈত্রী হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, একই পরিবারের ছয়জনসহ মোট সাতজন আক্রান্ত হওয়ার পর ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিশ্বে এখন পর্যন্ত ১২ লাখ ১ হাজার ৯৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।

