ঢাকায় পৌঁছেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ। আজ শনিবার সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনিসুল হকের বহনকারী ফ্লাইট বিজি২০২ এসে পৌঁছায়। পরে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে আসে আনিসুল হকের মরদেহ বহনকারী বিমানটি। আনিসুল হকের মরদেহ বিমানবন্দর থেকে তার বাসভবন বনানীতে নেয়ে হচ্ছে।
এ সময় বিমানবন্দরে যাঁরা উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে, তাঁরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আনিসুল হকের ছোট ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মো. শফিউল হক।
গত ৪ অগাস্ট অসুস্থ হয়ে পড়লে লন্ডনের একটি হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল আনিসুল হককে। অবস্থার উন্নতি ঘটার পর গত ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তরের খবর জানিয়ে বিবৃতি দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। তার এক মাসের মধ্যে ফের আইসিইউতে নেওয়া হল ৬৫ বছর বয়সী আনিসুল হককে।
গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। অসুস্থ বোধ করায় আগস্টের মাঝামাঝিতে লন্ডনের একটি হাসপাতালে গেলে সেখানে পরীক্ষা চলার মধ্যেই সংজ্ঞা হারান তিনি। পরে তার মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।
৬৫ বছর বয়সী আনিসুল হক বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে জনপ্রিয়তা পান। তৈরি পোশাকখাতের এই ব্যবসায়ী এক সময় বিজিএমইএ’র সভাপতি ছিলেন। এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতির দায়িত্বও পালন করেন।
২০১১ সালের ১ ডিসেম্বর গঠিত হয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বিপুল ভোটে উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।
আরও পড়ুন;
লন্ডনে আনিসুল হকের জানাজা আজ
মেয়র আনিসুল হক আর নেই
অসুস্থ হয়ে লন্ডনে হাসপাতালে মেয়র আনিসুল
দ্রুত সমাধানের পথ নেই: আনিসুল হক
মশারি নিয়ে মন্তব্য: দুঃখ প্রকাশ করলেন মেয়র
২৪ ঘন্টার মধ্যে ঢাকা সাফ করার আশ্বাস মেয়রের
ধুলাবালি রোধে দক্ষিণ সিটি করপোরেশনের অভিনব পদক্ষেপ
