এবার করোনাভাইরাস উপসর্গে ঢাকা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক যুবকের (২৩) মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক।
এ বিষয়ে ঢাকা মেডিকেলের ওয়ার্ড মাস্টার মো. আবুল হোসেন বলেন, মৃত ওই যুবক এর আগে সার্জারি বিভাগে ভর্তি ছিলেন। তার শ্বাসকষ্টসহ করোনা উপসর্গের পর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানেই আজ চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
তিনি জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরপর পদক্ষেপ নেয়া হবে।
পেপার’স লাইফ/খবর/রাজধানী

