বিনোদন প্রতিবেদক
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘সময়ের গল্প’। অপরাধ রহস্য ও তার সমাধান নিয়ে তপু খান এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় নাটকটি নির্মিত হচ্ছে। সপ্তাহের প্রতি রবি ও সোমবার রাত ০৮:০০ টায় আর টিভিতে প্রচার হবে নাটকটি।
প্রথম এবং আজকের পর্বের নাম ‘দহন’। এই পর্বের চিত্রনাট্য লিখেছেন এলিনা শাম্মী। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ,রোমানা স্বর্না, ইভান সাইর,মাধবীলতা,কাজল সুবর্ণ আজাদ, ওয়াসিম খান ও আরো অনেকে। এর সঞ্চালকের ভুমিকায় আছেন মৃদুল হাসান হৃদয়।
জানা গেছে, নাটকের প্রতি পর্বেই দেখানো হবে ভিন্ন ভিন্ন অপরাধ,রহস্য ও এর সমাধানের গল্প। পর্ব পরিচালনা পর্ষদে থাকবেন আরো কয়েকজন নির্মাতা। এর মধ্যে রয়েছেন আনিসুর রহমান রাজিব, সাইফুল আলম শামীম,মাহাদি শাওন আদনান। প্রতিটি পর্বে বৈচিত্র্য আনতে পর্বের ঘটনাগুলোর চিত্রনাট্য করবেন ভিন্ন ভিন্ন চিত্রনাট্যকার এবং প্রতি পর্বে থাকবেন ভিন্ন ভিন্ন অভিনয় শিল্পী। নাটকের দ্বিতীয় পর্বটি রচনা করেছেন ওমর ফারুক,এটি প্রচারিত হবে ৮ ই জানুয়ারি রাত ৮:০০ টায়।
তপু খান বলেন, ‘জনগন এর সচেতনতা বৃদ্ধি ও মানুষের সামাজিক মুল্যবোধ এর জাগরণ ঘটানো ই মূল উদ্দ্যেশ্য এই নাটকটির। বর্তমান সমাজে নিরাপদে বসবাসের ক্ষেত্রে সবার উচিৎ সতর্কতা অবলম্বন করা। এই বার্তাটি বিভিন্ন স্বনামধন্য পরিচিত শিল্পীদের দিয়ে সবাইকে জানান দিলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব। এই উদ্দ্যেশ্যেই বিভিন্ন সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হচ্ছে নাটকটি।
