বলিউডের চকলেট বয় রণবীর কাপুরের প্রেমিকার লিস্ট বেশ লম্বা। এবার সেই লিস্টে যোগ হচ্ছে আরেকটি নাম। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, মাহিরা খানের পর এ বার আলিয়া আলিয়া ভাট? হ্যাঁ! অবাক লাগলেও সেই তালিকায় নতুন সংযোজন আলিয়া ভাট।
শোনা যাচ্ছে, রণবীর ও আলিয়ার মধ্যে অফস্ক্রিনে নাকি বিশেষ কেমিস্ট্রি তৈরি হয়েছে। আর সেই রসায়ন এতটাই জোরালো যে তা নিয়ে রীতিমতো গসিপ শুরু হয়েছে সিনে মহলে।
এই মুহূর্তে অয়ন মুখার্জীর পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করছেন রণবীর এবং আলিয়া। সেই ছবির শুটিংয়ে গিয়েই নাকি একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছেন রণবীর এবং আলিয়া! সেই সম্পর্ক বন্ধুত্ব বা কলিগের তুলনায় কিছুটা বেশি।
এছাড়া গত বুধবার রাত ১১টা নাগাদ আলিয়াকে বাড়িতে ড্রপ করতে যান রণবীর। ফের পরদিন সকালেই শুটিংয়ে যাওয়ার জন্য নায়িকাকে বাড়ি থেকে আনতে যান তিনি। এ সব দেখেই বি-টাউনে এই নয়া সম্পর্কের সমীকরণ নিয়ে গসিপ শুরু হয়েছে।
তবে এখনও পর্যন্ত এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি আলিয়া বা রণবীর কেউই। তবে কোনও কোনও মহলের ধারণা, ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং শেষ হলেই এই গসিপ শেষ হয়ে যাবে। সত্যিই কি তাই? উত্তর পাওয়ার জন্য কিছুটা সময়ের অপেক্ষা।
