তবে কি মাঠে ফিরতে পারবেন না ভিলিয়ার্স?


বিপিএলে খেলতে বাংলাদেশে ভিলিয়ার্স

অবসর ভেঙে আবার ক্রিকেট মাঠে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আবার মাঠে ফেরার কথা ছিল মি. ৩৬০ ডিগ্রির।

কিন্তু তা আর হচ্ছে কোথায়? করোনাভাইরাসের মহামারিতে বিশ্বজুড়ে সব খেলাই বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই ডি ভিলিয়ার্সের জাতীয় দলে নতুন করে ফেরার সম্ভবনাও প্রশ্নের মুখে।

এ বিষয়ে ভিলিয়ার্স বলেন, ‘আগামী ছয় মাসে কি হবে তা আমাদের কারোর জানা নেই! যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পরের বছরে হয় তাহলে কিন্তু অনেক কিছুই বদলে যাবে। এখন হয়তো আমি তৈরি, কিন্তু পরের বছর আমি শারীরিকভাবে কোন জায়গায় থাকব, আদৌ পুরোপুরি ফিট থাকবো কিনা! সেটা তো আমার জানা নেই।’

এবি ডিভিলিয়ার্স ২০১৮ সালের মে মাসে অবসর ঘোষণা করেন।  যদিও তিনি বিদেশি বিভিন্ন লিগে খেলা চালিয়ে যাচ্ছেন। তবে এবিডি ২০১৯ বিশ্বকাপে অবসর ভেঙে ফিরে আসার কথা বললেও সে সময় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাঁকে দলে নেয়নি।

কিন্তু মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার কোচ হওয়ার পর মিস্টার ৩৬০ ডিগ্রিকে দলে ফেরাতে উদ্যোগী হয়েছেন আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে।

ভিলিয়ার্স বলেন, ‘আমি বাউচারের সঙ্গে কথা বলেছিলাম। আমি আগ্রহী ছিলাম দলে ফিরতে। এমনকি দলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করব বলেছিলাম। কিন্তু এখন তো আর আমি খেলতে পারব না। তাই আমি প্রতিশ্রুতি দিতে চাইনা।’