তুমি তোমার মতো,
সত্যিই তুমি তোমার মতো
যে তুমি তে ঘিরে আছে অনেক গুলা তুমি
যে তুমি প্রতিনিয়ত হাজারো তুমিকে উপস্থাপন কর
কখনো নিজের তাগিদে
আবার কখনো বা অন্য আরেক তুমি, আপনি বা তুই এর তাগিদে
সমাজ বা ব্যক্তিভেদে অনেক গুলা তুমি বটে
কিন্তু দিনশেষে তুমিই তোমার
আসলেই তুমি তোমার মতো।
অনেক গুলা তুমির মাঝেও তুমি তোমারই
সেই তুমিতে শুধু তুমিই আছো
যেই তুমিতে তোমার নিজেকে পাও
কখনোও কখনও নিজেকে হারিয়ে খুঁজে পাওয়া
আবার অনেক গুলা খুঁজে পাওয়ার মাঝে নিজেকে হারিয়ে ফেলা
এটাই তো তুমি
হ্যা তুমি তোমার মতো।
কখনো হাসির মাঝে তোমার কান্না
আবার অনেক গুলা কান্নার মাঝে তোমার এক চিলতে হাসি
কষ্ট লুকিয়ে হাসতে জানো এই তুমি
হাসতে হাসতে কাঁদো
আবার কাঁদতে কাঁদতে হাসো
কি চমৎকার এই তুমি
জ্বি তুমি তোমার মতো।
অনেক গুলা তুমির মাঝে যদি হারিয়ে যাও
একবার নিজের…তুমিতে উকি দিও
পেয়ে যাবে তোমার তুমি।
অনেক গুলা তুমি কে নিজের মাঝে রাখতে রাখতে যদি হাঁপিয়ে যাও
একবার চিৎকার করে বলো আমি আমার
তখন দেখবে তোমার তুমি ঠিক তোমার মাঝেই
তোমার তুমিতো তোমার সাথে এ
কটু লুকোচুরি খেলে
তবে সে কিন্তু তোমারই তুমি
সবার মধ্যেও তুমি তোমার মতো।
অনেক গুলা তুমি নিয়ে বেশ ভালো থাকা আর ভালো রাখা…
তুমি তোমার সার্থকতা।
অদ্ভুত একেকটা তুমি
একেকটা তুমি একটার চাইতে আরেকটা সুন্দর আর জটিলতায় জড়ানো তুমি
এত গুলো তুমির মাঝেও তোমার তুমিটা না একটু বেশিই সুন্দর
যেখানে শুধুই তোমার তুমি আর তুমিতে তোমার
অসম্ভবের সম্ভাবনাই যেনো তুমি
তুমি তোমার মতো
সত্যিই তুমি তোমার মতো।

