তামিমকে ছাড়াই দ্বিতীয় টেস্ট




পচেফস্ট্রুম টেস্টে ব্যাটিং ব্যর্থতা এখনো পোড়াচ্ছে। ব্লুমফমটেইনে দ্বিতীয় টেস্টে কি অপেক্ষা করছে তা সময়ই বলে দিবে। উইকেট কতটা ব্যাটসম্যানদের জন্য বিপদজনক হতে পারে সেটা ভাবার অবকাশ নেই। কেননা, বিপদের আরেক নাম হয়ে এসেছে তামিমের ইনজুরি।
সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে পেশিতে টান পড়েছিল তামিমের। সেই ইনজুরি নিয়েই খেলেছিলেন প্রথম টেস্ট। সেখানকার স্থানীয় ডাক্তার ৪ সপ্তাহ বিশ্রামের কথা বললেও বাংলাদেশ ম্যানেজমেন্ট আপাতত ১০ থেকে ১২ দিন বিশ্রাম দেবে দেশসেরা এ ওপেনারকে। সে হিসেবে ১৫ তারিখ থেকে শুরু হওয়া ওডিআই সিরিজ খেলতে পারবেন তিনি।
তামিমের ইনজুরি দুয়ার খুলে দিচ্ছে ইমরুলের জন্য। বছর জুড়ে ব্যাটে রান নেই, প্রথম টেস্টেও বরাবরই ব্যর্থ ইমরুল কায়েস। দ্বিতীয় টেস্টে বাদ পড়া অনেকটা নিশ্চিত থাকলেও তামিমের না থাকা সুযোগ করে দিচ্ছে ইমরুলকে। আরেকবার নিজেকে প্রমাণের সুযোগে থাকবে তাঁর
তবে টিম ম্যানেজমেন্টের ভাবনা জুড়ে দ্বিতীয় টেস্টের পারফরম্যান্স। সাকিব আল হাসান ছুটিতে, এখন তামিমের ইনজুরি যেন বিপদেরই আভাস। দেশের দুই সিনিয়র ক্রিকেটার ছাড়াই শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ই অক্টোবর থেকে।
আরও পড়ুন;
শেষদিনে বাংলাদেশের দরকার ৩৭৫ রান
মমিনুলের জবাবটা ব্যাটে-বলেই
সত্তর হাজারতম উইকেট শফিউলের