তামিমের এবারের চমক ভিরাট কোহলি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

একের পর এক চমক দেখিয়ে চলেছে তামিম ইকবাল। যেই মানুষটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে পছন্দ করতেন, সেই তামিম ইকবাল করোনার ক্রান্তিলগ্নে লকডাউনের মাঝে লাইভ আড্ডায় নিয়ে আসছেন দেশি বিদেশি ক্রিকেটারদের।

তামিমের এবারের চমক ভিরাট কোহলি। সোমবার (১৮ মে) রাতে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সরাসরি ফেসবুক চ্যাটে পরের অতিথি থাকবেন আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম বিখ্যাত ক্রিকেটার ভারতের অধিনায়ক ভিরাট কোহলি।

রবিবার ভোরের দিকে তামিমের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে এই ঘোষণা দেওয়া হয়। তামিম শনিবারের পরবে নিয়ে আসেন বাংলাদেশের সতীর্থ সৌম্য সরকার, লিটন দাস, মুমিনুল হক এবং তাইজুল ইসলামকে।

পর্ব শেষে তামিম ঘোষণা দেন পরের পর্বে থাকছে চমক। সেই চমক হিসেবে থাকছেন ভিরাট কোহলি।

তামিম বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সাথে সরাসরি চ্যাট সিরিজ শুরু করেছিলেন। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ফাস্ট বোলার রুবেল হোসেন এবং তাসকিন আহমেদকে নিয়ে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটারদের খালেদ মাহমুদ, হাবিবুল বাশার এবং নাইমুর রহমান নিয়ে এই লাইভ চ্যাট পরিচালনা করেন।

তাঁর প্রথম বিদেশি অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

https://www.facebook.com/TamimOfficial/photos/a.1066632363348607/3266201730058315/?type=3