তারা শুধুই কুস্তি লড়েন না; নাচেনও




প্রবাদ আছে,  যে রাঁধে সে চুলও বাঁধে। তবে তাদের ক্ষেত্রে একটু অন্যরকম হবে, তারা শুধুই কুস্তি লড়েন না, নাচেনও। তাঁরা অর্থাৎ ফাতিমা সানা শেখ এবং সানা মালহোত্রা। আমির খানের ড্রিম প্রজেক্ট দঙ্গলে বোনের ভূমিকায় অভিনয় করেছেন এই দুজন।সেখানে কুস্তি লওরে টাক লাগিয়ে দিয়েছেন তারা।
তবে এই অনস্ক্রিন বোনেরা শুধু কুস্তিই লড়েন না। নাচের ক্ষেত্রেও যেকোন বড় তারকাকে টেক্কা দিতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না?
নিশ্চয়ই ভাবছেন, কিভাবে? সম্প্রতি সানা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। সেটা দেখলেই বুঝতে পারবেন, এই দুই অনস্ক্রিন বোনের নয়া রূপ ঠিক কেমন।
https://www.instagram.com/p/Bb7MnUdhLii/?taken-by=sanyamalhotra_
আসলে নাচের ক্লাসের একটি ভিডিও শেয়ার করেছেন সানা। সেখানেই দেখা যাচ্ছে তাঁদের নাচ। ‘দঙ্গল’-এ অভিনয়ের পর ‘সিক্রেট সুপারস্টার’-এ কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন সানা। অন্য দিকে আমির খানের পরবর্তী ছবি ‘থাগস অফ হিন্দুস্তান’-এ ফের অভিনয় করতে দেখা যাবে ফাতিমাকে।