মোহাম্মদ ফয়সাল
বাংলাদেশের জনসংখ্যার পোষ্টমর্টেম করলেই একটা বিষয় সুস্পষ্ট। তারুণ্যের আধিপত্য। কিন্তু নানা সামাজিক অর্থনৈতিক প্রতিবন্ধকতায় এই যুব সমাজ এখনো পশ্চাৎপদ। প্রত্যেক তরুণের শক্তিকে উন্নয়নশীল পরিবর্তনে বদলে দিতে শুধু দরকার- অনুপ্রেরণা আর অগাধ আত্নবিশ্বাস।
‘LEADERSHIP IS NOT A TITLE. IT’S A BEHAVIOR, LIVE IT’- এই স্লোগানকে সামনে রেখে আসছে আগামী ৪ নভেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি’তে আয়োজিত হতে যাচ্ছে এক যুব সম্মেলন। যেখানে শামিল হবে কয়েক শত তরুণ- তরুণী।
এই সম্মেলনকে প্রাণবন্ত করতে অতিথি হিসাবে থাকবেন, সাড়া জাগানো অনলাইন স্কুলের (10 Minute School) প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, প্রখ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান, ইংরেজি দৈনিক ডেইলি স্টার এর কলামিস্ট, দ্যা নাভিদ মাহবুব টিভি শো-এর হোস্ট নাভিদ মাহবুব এবং হাংগার ফ্রি ওয়ার্ল্ড এর কান্ট্রি ডিরেক্ট আতাউর রহমান মিটন স্যার।
আয়োজক হিসাবে থাকবে ইন্সটিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি এর স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংঠন ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার, যারা দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত পৃথিবীর স্বপ্নে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড- এর একটি শাখা সংগঠন। যারা সাম্প্রতিক কাজ করে যাচ্ছে বাংলাদেশের খাদ্য অধিকার আইন নিয়ে।
ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার তার জন্মলগ্ন থেকেই বিশ্বাস করে তারুণ্য নির্ভর শক্তি দিয়েই পৃথিবীর শত সমস্যার সমাধান খুজে বের করা সম্ভব। আর ৪ নভেম্বরের এই আয়োজনের লক্ষ্যও তাই।
যুব সম্মেলনে অংশগ্রহণের রেজিষ্ট্রেশন ফি মাত্র ১০০ টাকা। সংগ্রহণকৃত অর্থ কাজে লাগানো হবে দুস্থ মানুষের কল্যাণে। অনুষ্ঠানটি শুরু হবে ৪ নভেম্বর, শনিবার সকাল ৯.৩০।
ইভেন্ট লিংক- https://www.facebook.com/events/477103969327590/?ti=cl
অনলাইন রেজিস্ট্রেশন লিংক- https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfXOpeJszhhkDiIak9VDWKWc1eejFjIL7-Ieg2CVJopcZBUyw/viewform
প্রয়োজনে :
01611212071,
01521208253
