করোনাভাইরাস মোকাবেলায় সবাই এগিয়ে আসছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেটার – কেউ পিছিয়ে নেই। এমন পরিস্থিতিতে এক মাসের বাড়ি ভাড়া নেবেন না জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ।
আগামী ৩ এপ্রিল নিজের ২৫তম জন্মদিন উপলক্ষ্যে জন্মদিনের উপহার হিসেবে বাবার কাছে অনুরোধ করেছেন আগামী এক মাসের ভাড়া যেন না নেওয়া হয় ভাড়াটিয়াদের কাছ থেকে।
তার বাবা আব্দুর রশীদও রাজি হয়েছেন প্রিয় সন্তানকে উপহার দিতে। এজন্য তাসকিন বাবার কাছে অনুরোধ করেছেন, আগামী এক মাসের ভাড়া যেন ছাড় দেন ভাড়াটিয়াদের।
ছেলের এই মানবিক আবেদন মানতে রাজি হয়েছেন বাবা রশীদ, ‘তাসকিন এসে বলল, বাবা প্রতি বছরই তুমি আমার জন্মদিন উপলক্ষে কিছু না কিছু দাও। তুমি যত ভাড়াটিয়া আছে, তাদের এক মাসের ভাড়া নিওনা। তারপর সবাইকে জানিয়ে দিলাম এবার তাদের ভাড়া দিতে হবে না।’

