‘অকশন ফর অ্যাকশন’ আয়োজনের প্রথম পর্বে গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা নিজের প্রিয় ব্যাটটি ২০ লাখ টাকায় নিলামে বিক্রি করেছিলেন সাকিব আল হাসান।
সেই পথেই এবার হেঁটেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। তার প্রথম অ্যালবাম ‘কথোপকথন’-এর মাস্টার ডেট কপি বিক্রি করেছেন সাড়ে সাত লাখ টাকায়।
সঙ্গে ছিল ২০০৪ সালে প্রকাশিত এই ক্যাসেটের ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক পৃষ্ঠাটিও। গতকাল ‘অকশন ফর অ্যাকশন’ শিরোনামের ওই নিলামে অ্যালবামটি ৭ লাখ ৫০ হাজার টাকায় জিতে নিয়েছেন আমিন হাসান নামে একজন।
তাহসান খান বলেন, ‘অ্যালবামটির মূল মাস্টার ডেট কপি এটি। এই জিনিসটি একটিই। সঙ্গে ছিল ১৬ বছর ধরে যত্নে রাখা ‘ঈর্ষা’ গানের ‘অকশন ফর অ্যাকশন’ আয়োজনের উদ্যোক্তা প্রীত রেজা বলেন, ‘গতকাল রাত ১১টায় সংগীতশিল্পী তাহসান, জন কবির ও টনিসহ আমরা ফেসবুক পেজ থেকে লাইভে আসি। শেষ দিকে এসে এর দাম সাড়ে সাত লাখ টাকা ওঠে। ক্রেতা নিজের পরিচয় গোপন রাখার জন্য আমাদের অনুরোধ করেন। তাই তাকে লাইভে আনা হয়নি।’
নিলামে অর্জিত পুরো অর্থ ব্যয় হবে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে।

