তিনিই কি বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ?



তিনিই কি বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ?

কিছু সময় একা থাকতে আমাদের সবার ভাললাগে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিছুক্ষন পরে বিরক্ত হয়ে পরি। আবার চাইলেও আমরা অনেকসময় একা থাকতে পারি না। আবার যদি কিছু সময় একা থাকার সুযোগ মিললেও প্রয়োজনের খাতিরে কারো না কারো শরণাপন্ন হতেই হয়।

তবে পৃথিবীতে এমন একজন আছেন যিনি পুরোপুরি নিঃসঙ্গ। কারো সঙ্গ বা সাহায্য ছাড়াই বেচে আছেন তিনি। আর সেটা দুই এক বছর নয়। পুরোপুরি বাইশ বছর।

ব্রাজিলের অ্যামাজনে ২২ বছর ধরে ৫০ বছর বয়সী মানুষটি একা বাস করছে। তার গোত্রের বাকিরা সবাই খুন হওয়ার পর থেকেই তার একাকী জীবনের শুরু।

ব্রাজিল সরকারের ইনডেজিনাস এজেন্সি ফুনাই এই ভিডিওটি ধারণ করেছে। দূর থেকে তোলা সেই অস্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে একজন পুরুষ একটি কুড়াল দিয়ে গাছ কাটছেন।

ব্রাজিল সরকারের ইনডেজিনাস এজেন্সি ফুনাই বলছে ১৯৯৬ থেকে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। বেশ কয়েকটি কারণ রয়েছে এর পিছনে। প্রথমত এটা নিশ্চিত হওয়া যে সে বেঁচে আছে, দ্বিতীয়ত কোন কোন এলাকায় সে ঘোরাফেরা করে সে স্থানগুলো চিহ্নিত করা।

ব্রাজিলের সংবিধান অনুযায়ী প্রত্যেকটি আদিবাসীদের জন্য ভূমির বা জমির অধিকার রয়েছে। লোকটির রনডোনিয়ার উত্তর-পশ্চিমের দিকে চলাচল রয়েছে।

খুব কমই জানা যাচ্ছে এই লোকটি সম্পর্কে। যদিও তাকে নিয়ে নানা ধরণের গবেষণা প্রতিবেদন রয়েছে , সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছে কিন্তু বিস্তারিত কিছুই জানা যায় নি।

বলা হচ্ছে এই মানুষটার সাথে বাইরে থেকে কখনো কেউ যোগাযোগ করতে পারেনি বা কথা বলে নি।

তার গোষ্ঠীর নাম কেউ জানে না এবং তারা কোন ভাষায় কথা বলতো সেটাও কেউ জানে না।