তিনিই বয়স্কতম শিক্ষার্থী!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বয়স কেবলই এক সংখ্যা, যেখানে চাইলেই সব করা সম্ভব। এমনই এক অসাধ্য সাধন করেছেন ১০৫ বছর বয়সী এক বৃদ্ধা। সবাইকে তাক লাগিয়ে দিয়ে চতুর্থ শ্রেণি পাস করেছেন।

ভারতের কেরালা রাজ্যের কোল্লাম জেলার বাসিন্দা তিনি। তার নাম ভাগীরথী। খুব ছোটবেলায় বিয়ের কারণে পড়াশোনা বন্ধ হলেও বৃদ্ধ বয়সের অবসরে আবারও শিক্ষাজীবন শুরু করেন তিনি।

বিয়ের সময় তিনি তৃতীয় শ্রেণিতে পড়তেন। এই বয়সে তিনি ৭৪ দশমিক ৫ শতাংশ নম্বর পেয়ে চতুর্থ শ্রেণি পাস করেছেন।

আর সেই সঙ্গে কেরালা সরকার পরিচালিত রাজ্য শিক্ষা মিশনের বয়স্কতম শিক্ষার্থী উপাধিও পেয়েছেন।

তবে ভাগীরথীর চিরকালের ইচ্ছে ছিল ফের পড়াশোনা করবেন। সেই স্বপ্নকে সত্যি করতে গতবছর স্কুলে ক্লাস ফোরে ভর্তি হন। পরীক্ষা দিলে ভালো নম্বর পেয়ে পাস করে দৃষ্টান্ত স্থাপন করেন এই বৃদ্ধা।

খুব ছোটবেলায় বিয়ে হয়ে যায় তার। তার পরে তিনি মা হলে সন্তানের দেখাশোনা করার কারণে বন্ধ হয়ে যায় পড়াশোনা। বর্তমানে তার ছয় ছেলে ও ১৬ জন নাতি-নাতনি আছে।