'তুমি নিজেকে মেসি মনে করো?'




গেল দলবদলে সব কিছু ওলট-পালট করেই বার্সেলোনা থেকে পিএসজিযে নাম লেখায় ব্রাজিলের পোস্টের বয় নেইমার। ২২২ মিলিয়ন ইউরোর এ দলবদল যেমন বিশ্বফুটবলে নতুন রেকর্ডের জন্ম দিয়েছে, তেমনি বার্তা দিয়েছে কোনো রিলিজ ক্লজই নিরাপদ নয়। নেইমার যোগ দিয়েছে দিয়েছে পিএসজিতে, আর পিএসজি’র আক্রমণভাগ পেয়েছে বাড়তি মাত্রা।
আক্রমণভাগে নেইমারকে পেয়ে আরো যেন ধারালো হয়েই আবির্ভাব হয়েছে গত মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোল করা উরুগুইয়ান স্ট্রাইকার এডিসন কাভানি’র। ফ্রেঞ্চ লীগ-ওয়ান কেবল দ্বিতীয় সারির লীগ ছিল বলে গোল্ডেন বুট জেতা হয় নি এই উরুগুইয়ান স্ট্রাইকারের।
মাঠের লড়াইটা জমলেও কাভানি-নেইমারের বাইরের সম্পর্কটা কিন্তু মোটেও ভালো নয়। বিশেষ করে লিঁওর বিপক্ষে পেনাল্টি-কাণ্ডের পর এ দুই তারকার সম্পর্কটা আরো খারাপ হয়েছে। স্প্যানিশ ও ব্রিটিশ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, নেইমার ও কাভানির বিবাদটা হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর ঘরের মাঠে লিঁওর মুখোমুখি হয় পিএসজি। ম্যাচে ২-০ গোলের সহজ জয় পায় নেইমারের দল। ম্যাচের ৫৭তম মিনিটে ফ্রিকিক নেওয়াকে কেন্দ্র করে বিবাদে জড়ান দানি আলভেজ ও কাভানি। আলভেজ চাইছিলেন ফ্রিকিক যেন নেইমার নেন। এ নিয়ে বল কাড়াকাড়ি দৃশ্যকটু হয়েই ফুটবলপ্রেমীদের চোখে লাগে। এরপর ম্যাচের ৭৯তম মিনিটে পেনাল্টি শট নিয়ে কাভানির সঙ্গে বাকযুদ্ধে লিপ্ত হন নেইমার। অবশ্য সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি কাভানি।
পেনাল্টি নিয়ে বিতর্কের ঘটনাটা ড্রেসিংরুম পর্যন্ত। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পিয়াস’ এর দাবি, এ ঘটনায় ডেসিংরুমে নেইমারের দিকে তেড়ে যান কাভানি। নেইমারের উদ্দেশ্যে কাভানি বলেন, ‘কে তুমি? তুমি কি নিজেকে মেসি মনে করো?’ এদিকে একাধিক গণমাধ্যমে শোনা যাচ্ছে, পিএসজি নাকি এখন থেকে পেনাল্টি কিক নেওয়ার দায়িত্ব নেইমারকে দিচ্ছে। এ জন্য কাভানি নাকি বাড়তি এক মিলিয়ন ডলার পাবেন। তবে এই দাবি অস্বীকার করেছে পিএসজি।
উল্লেখ্য, পাঁচ বছর ধরে কাভানি পিএসজি’র সঙ্গে যুক্ত। ইব্রাহিমোভিচের বিদায়ের পর কাভানি’ই বর্তমানে পিএসজি’র অপরিহার্য অংশ হয়ে গিয়েছে।