যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের পথে ঠেলে দেওয়ারই উপক্রম করছেন বলে সতর্ক করেছেন রিপাবলিকান সিনেটর বব ক্রোকার।
গত রোববার রাতে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ সতর্ক বার্তা দেন।
ফোনে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির রিপাবলিকান চেয়ারম্যান বব ক্রোকার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প টিভি’র রিয়েলিটি শো’য়ের মত করে দেশ পরিচালনা করছেন।”
অন্য দেশগুলোকে ট্রাম্প যে বেপরোয়া হুমকি-ধমকি দিচ্ছেন তাতে যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের পথেই ঠেলে দেওয়া হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন ক্রোকার।
তিনি আরও বলেন, হোয়াইট হাউজের কর্মচারিরা ট্রাম্পের লাগাম টেনে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণ নিয়ে ক্রোকার নিজের উদ্বেগের কথাও সাক্ষাৎকারে জানিয়েছেন। তিনি বলেন, ’ট্রাম্প বিশ্বব্যাপী গভীর উদ্বেগ সৃষ্টি করছেন। যুক্তরাষ্ট্রকে নিয়ে আসলেই যারা ভাবেন, তাদের সবার কাছেই ট্রাম্প এখন বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছেন।”
পারমাণবিক শক্তির দেশ উত্তর কোরিয়াকে বারবার আক্রমণ করে ট্রাম্প যে সমস্ত কথা বলেছেন তাতে করেও যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ক্রোকার।
তাছাড়া, ট্রাম্পের টুইটগুলোও তৃতীয় বিশ্বযুদ্ধ উস্কে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ সম্পর্কে ক্রোকার বলেন, “আমি জানি না কেন ট্রাম্প এমন সব বিষয় নিয়ে টুইট করেন যা সত্য নয়।”
ক্ষমতায় থাকা একজন প্রেসিডেন্ট সম্পর্কে তারই দলের একজন সদস্যের এমন সমালোচনামূলক মন্তব্য যথেষ্ট গুরুত্ববহ হিসাবেই দেখা হচ্ছে।