দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছে। সোমবার (২ মার্চ) দেশটির উপকূলীয় প্রদেশ ইস্টার্ন কেপে একটি বাস খাঁদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো ৬২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ৮০ জনের বেশি যাত্রী নিয়ে বাসটি চেবে নামক এলাকায় যাচ্ছিল। কোলয়েনি গ্রামের কাছে পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। নিয়ন্ত্রণ হারানোর সময় বাসটি কাঁচা রাস্তা দিয়ে চলছিল বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়ে একটি বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পরিবহণ মন্ত্রী ফিকিলে এমবালুলা বলেন, একটি দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি মেনে মারাত্বক এবং মর্মস্পর্শী ।

