দ্বিতীয় দিনের শেষভাগে মুশফিক না আউট হলে কিছুটা স্বস্তিতে থাকতে পারতো সফরকারী বাংলাদেশ। তবে মুশফিককে হারিয়ে তামিম ও মমিনুল শেষ করে দ্বিতীয় দিন। ৩ উইকেটে ১২৭ রান করে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। তামিম ২২ ও মমিনুল ২৮ রানে অপরাজিত থাকেন।
সেখান থেকে শুরু করা তৃতীয় দিনের শুরুটা মোটেও স্বস্তির ছিল না তামিম ও মমিনুলের জন্য। রাবাদা ও মরকেলের গতি বারবার পরীক্ষা নিতে থাকে এই দুই ব্যাটসম্যানের। শুরুর চাপ ভালো মত সামাল দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। দলীয় ১৫৮ রানে ৩৯ করে ফেলুকায়োর বলে আউট হন তামিম।
এরপর মাহমুদুল্লাহকে এগিয়ে যেতে থাকেন। দেখা পান ক্যারিয়ারের ১২তম অর্ধশতকের। মহারাজের বলে আউট হওয়ার আগে করেন ৭৭ রান। আল শাহরিয়ার রোকনের ৭১ রান টপকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ রান এখন মুমিনুলের। ২০০২ সালে ক্যারিয়ার সেরা ৭১ রানের ইনিংস খেলেছিলেন আল শাহরিয়ার রোকন।
মমিনুল আউট হলেও থেমে যাননি মাহমুদুল্লাহ। সাব্বিরকে সাথে নিয়ে সচল রাখেন রানের চাকা। তুলে নেন ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক। ভালো খেলতে থাকা সাব্বিরকে ৩০ রানে আউট করেন অলিভির। বাংলাদেশের সংগ্ৰহ তখন ৬ উইকেটে ২৯২ রান।
বেশিক্ষন স্থায়ী হতে পারেনি মাহমুদুল্লাহ। ৬৬ রান করে মরকেলের বলে যখন বোল্ড হয়ে ফিরে যান তিনি তখন বাংলাদেশের স্কোরবোর্ডে ৩০৪ রানে ৭ উইকেট। একরান পরেই বাভুমা দুর্দান্ত ফিল্ডিংয়ে তাসকিন রান আউট হলে চরম বিপর্যয়ে পড়ে সফরকারীরা। রাবাদার বাউন্সে টিকতে পারেনি মেহেদি হাসান মিরাজ। ৮ রানে আউট হন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে ২ রান করে শফিউল আউট হলে বাংলাদেশের ইনিংস থামে ৩২০ রানে।
১৭৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরু করে দক্ষিণ আফ্রিকা। কিন্তু স্বাগতিক দলকে প্রথম ধাক্কা দেন শফিউল। দলীয় ৩০ রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন প্রথম ইনিংসে একরানের জন্য ডবল সেঞ্চুরি মিস করা ডিন এলগারকে।
আরেক ওপেনার মারক্রামকে ১৫ রানে ফেরান মুস্তাফিজ। এরপর আমলা ও বাভুমা নিরাপদেই পার করে। দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্ৰহ ৫৪ রানে দুই উইকেট।
সংক্ষিপ্ত স্কোর : (তৃতীয় দিন শেষে)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৪৯৬/৪ (ডি.)
(এলগার ১৯৯, মারক্রাম ৯৭, আমলা ১৩৭, বাভুমা ৩১*, ডু প্লেসি ২৬*, মুস্তাফিজ ১/৯৮, শফিউল ১/৭৪)
বাংলাদেশ ১ম ইনিংস : ৩২০/১০
লিটন ২৫, ইমরুল ৭, মমিনুল ৭৭, মুশফিক ৪৪, তামিম ৩৯, মাহমুদুল্লাহ ৬৬, সাব্বির ৪০, মিরাজ ৮, তাসকিন ১, শফিউল ২, মুস্তাফিজ ১০*, মরকেল ২/৫১, রাবাদা ২/৮৪, মহারাজ ৩/৯২, ফালুকায়ো ১/১৮, অলিভির ১/৫২)
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ৫৪/২
(এলগার ১৮, মারক্রাম ১৫, আমলা ১৭, বাভুমা ৩, মুস্তাফিজ ১/৭, শফিউল ১/১৮)
