দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের




দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৯ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে ৬ হাজার ১৮৬ দশমিক ৬৭ পয়েন্টে উন্নীত হয়। ১৬ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ বেড়ে ২ হাজার ২৬১ দশমিক ৩৯ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৭ দশমিক ৫৭ পয়েন্ট বা দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৯ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১২ কোটি ৭৮ লাখ ৯৫ হাজার ৮১৬টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৫৫১ কোটি ৭০ লাখ ৫৬ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩৭১ কোটি ৪১ লাখ ৯২ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১৯১টির ও অপরিবর্তিত ছিল ৫৩টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইর) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ২৫ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৬২ দশমিক ৪৬ পয়েন্টে উন্নীত হয়। ৩৪ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৯৬ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ৬৭ কোটি ৮ লাখ ৪৯ হাজার ২৩৯ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ২৩ কোটি ৭১ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৩৩টির ও অপরিবর্তিত ছিল ৩৭টির বাজারদর।