দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের




দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ কমে ৬ হাজার ৫৭ দশমিক ৮৬ পয়েন্টে নেমে যায়। ১৭ দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ কমে ২ হাজার ২২৪ দশমিক ৮৭ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৭ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ কমে ১ হাজার ৩৭৬ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৯ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ৭৯২টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৪০৬ কোটি ১৪ লাখ ৩৪ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৩২৮ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৪০টির, কমেছে ২৫৬টির ও অপরিবর্তিত ছিল ৪০টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৯৯ পয়েন্ট কমে ১১ হাজার ৩১০ দশমিক ৪৪ পয়েন্টে নেমে গেছে। এদিকে ৫১ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৭৫ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০।
সিএসইতে কেনাবেচা হয়েছে ১৭ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৪১৫ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ১৬ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৮০৫ টাকা।