“দলীয় বা স্বতন্ত্র কোনো প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের কোনো পক্ষপাত নেই”


মেট্রোরেলের ভাড়া; কিলোমিটারে ৫ টাকা, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন যে কোনো প্রার্থীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিলে ক্ষমতাসীনরা তাকে স্বাগত জানাবে। দলীয় বা স্বতন্ত্র কোনো প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের কোনো পক্ষপাত নেই।

আজ রোববার দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

আরও পড়ুনঃ হার্টের বন্ধু কি মস্তিষ্কের শত্রু?

ওবায়দুল কাদের বলেন, কোনো প্রার্থীকে হুমকি-ধামকি দেওয়া হলে নির্বাচন কমিশন সেটা আমলে নিয়ে যে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ তাতে সাধুবাদ জানাবে। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কার করা হবে- আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা দেওয়া হয়নি বলেও জানান তিনি।

দুর্নীতি, অর্থপাচার, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নির্বাচনের মাঠে আওয়ামী লীগের ফাইনাল খেলা হবে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অপরাজনীতি এবং রাজনীতির নেতিবাচক দিকগুলোর বিরুদ্ধেই ভোটের মাঠে শাসক দল লড়বে বলেও জানান তিনি।

বিএনপির অনেক নেতা নেতিবাচক রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরেছেন উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে আরও অনেক নেতাই বিএনপি ছেড়ে সুস্থ ধারার রাজনীতিতে ভিড়বেন।