দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ৪




আজ শনিবার সকাল পৌনে ৭টায় উপজেলার শালবাগান এলাকায় দিনাজপুর-পঞ্চগড় সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তারা নীলফামারীর জলঢাকা উপজেলা থেকে দিনাজপুরে কান্তজিউ রাসমেলা দেখতে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এসআই মশিউর প্রত্যক্ষদর্শীদের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমরক বলেন, পঞ্চগড় থেকে দিনাজপুরগামী পিকআপটি বিপরীতমুখী দুটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন মারা যান।

দুর্ঘটনার পর পিকআপ ও অটোরিকশা পুলিশ হেফাজতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, লাশ দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে