দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান ইউনিয়নের কামদেবপুর গ্রামে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
আজ রোববার ভোরে ধর্মজান সীমান্তের কাঠালিয়াপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত আলম (৪০) উপজেলার সীমান্তবর্তী মোশাহক আলীর ছেলে। আলম গরুর ব্যবসা করতো বলে তার বাবা মোশহক আলী জানালেও তিনি সীমান্তে কি কারণে গিয়েছিল সে বিষয়ে কিছু বলতে পারেননি।
এ বিষয়ে ধর্মজৈন এলাকার বিওপির নায়েক মেহেদী হাসান জানিয়েছেন, সীমান্তঘেঁষা ২০/১০ নম্বর পিলারের এস মহাতলা নামক স্থানে আলমকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

