দীপিকার পাশে আছেন কঙ্গনা




বরাবরই বলিউডে’র ‘ঠোটকাটা’ তকমাটা কঙ্গনার। তাছাড়া নিজের জীবন নিয়ে লুকোচুরিও করেননা এই নায়িকা। বারবার এই প্রতিবাদী আচরণের কারণে অনেকের রোষের মুখে পরেছেন তিনি। তাও যে তিনি পিছ পা হননি। পদ্মবতীর ক্ষেত্রেও এগিয়ে এসেছেন কঙ্গনা। তবে এক্ষেত্রে রয়েছে একটি কিন্তু।
‘পদ্মাবতী’ নিয়ে বিতর্কের শুরু ছবির শুটিং পর্ব থেকেই। ছবিতে রাজপুতদের ইতিহাস বিকৃত করার অভিযোগে প্রথম থেকেই সেটে ভাঙচুর, পরিচালককে হেনস্থা, ছবির মুক্তি আটকানো এমনকি নায়িকা দীপিকা পাড়ুকোনের মাথার দাম ঘোষণা করেছে রাজপুত করণী সেনা। নিশানায় রয়েছেন ছবির পরিচালকও। দেশজুড়ে এই বিতর্কের জেরে শেষ পর্যন্ত ছবির মুক্তিই এখন অনিশ্চিত।
এ অবস্থায় ছবির নির্মাতারা একটি পিটিশন দাখিল করেছে, যেখানে বলিউডের সব অভিনেত্রীরা স্বাক্ষরের মাধ্যমে প্রতিবাদ জানাবেন। দীপিকার সুরক্ষার কথা মাথায় রেখে এই পিটিশন জমা দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। এই পিটিশনের জন্য উদ্যোগ নিয়েছেন শাবানা আজমি।
পিটিশন নিয়ে কঙ্গনার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি সরাসরি সমর্থন করতে অস্বীকার করেন। কঙ্গনা জানিয়েছেন, জোধপুরে ‘মণিকর্ণিকা’র শুটিং চলাকালীন আনুশকা শর্মা তাঁকে ফোন করেছিলেন। তখনই তিনি নিজের মতামত জানিয়ে দেন। কঙ্গনার বক্তব্য, ‘দীপিকার প্রতি আমার সমর্থন রয়েছে, তবে শাবানা আজমিজির রাজনীতি নিয়ে আমার সংশয় রয়েছে।’
আপাত দৃষ্টিতে কিছু মনে না হলেও; ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, হৃতিক-কঙ্গনা ইমেল বিতর্কে দীপিকার নামও উঠে এসেছিল। যদিও সেই সময় দীপিকা কোনও মন্তব্য করেননি। হৃতিক ইস্যুতে মুখ খুলেছিলেন শাবানা আজমির ছেলে ফারহান আখতার। হৃতিকের পাশে দাঁড়িয়ে পরোক্ষে কঙ্গনার বিরুদ্ধেই মন্তব্য করেছিলেন ফারহান। এ ছাড়া, নেপোটিজম বিতর্কেও বলিউডের কাউকেই সেভাবে পাশে পাননি কঙ্গনা। এছাড়া শাবানা আজমি নিজেও কঙ্গনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাই হয়ত চুপ রয়েছেন কঙ্গনা।
আরও পড়ুন;
এবার আইনের জালে কঙ্গনা!  
এবার ক্যাটরিনার দিকে কঙ্গনার তীর
তবে কি মুক্তি পাচ্ছে না পদ্মাবতী    
ভারতে পদ্মাবতীর বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ     
‘পদ্মাবতী’তে দীপিকাকে দেখার জন্য পাগল রণবীর  
পদ্মাবতীর ট্রেলারে অসাধারণ শাহিদ-দীপিকা-রণবীর