দীপিকা-ক্যাটরিনা নায়ক হতে চান অমিতাভ




সোশ্যাল মিডিয়ায় কাজ চেয়ে এই আবেদন করেছেন অমিতাভ বচ্চন। তবে বিগ বি কাজ করতে চান এই মূহূর্তে বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কইফের মতো লম্বা নায়িকাদের সঙ্গে।
কাজের ক্ষেত্রে স্ক্রিনে দেখার জন্য উচ্চতার যে সমস্যা হবে না, তাও মজা করে জানিয়ে দিয়েছেন শাহেনশা।
একটি খবরের কাগজের ছবি দিয়ে অমিতাভ ক্যাপশনে লিখেছেন, ‘…বয়স ৭৬। ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা ৪৯ বছরের। প্রায় ২০০ ছবি রয়েছে সিভিতে। হিন্দিতে কথা বলতে স্বচ্ছন্দ। উচ্চতা ছয় ফুট দু’ইঞ্চি। আপনাদের কখনও উচ্চতার সমস্যা হবে না।…’
https://www.instagram.com/p/BfTc2YXhzwI/?taken-by=amitabhbachchan
আসলে অনেক সময়ই সিনেমার ক্ষেত্রে নায়ক-নায়িকার উচ্চতা নিয়ে চিন্তিত হয়ে পড়েন পরিচালক-প্রযোজকরা। ধরুন, শাহিদ কপূর একেবারেই দীপিকা পাড়ুকোনের সমান লম্বা নন। তাই ‘পদ্মাবত’-এ যখন এই জুটি পর্দায় এসেছেন, তখন উচ্চতা সমান করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল নির্মাতাদের। আবার আসন্ন ছবি ‘ঠগস অব হিন্দুস্তান’-এ এই একই সমস্যায় পড়ছেন আমির খান এবং ক্যাটরিনা কাইফ। এই নিয়ে খবরও প্রকাশিত হয়। সেই সূত্র ধরেই নিজের বায়োডাটা শেয়ার করেছেন বিগ বি।