করোনা আতঙ্কে ভারত বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকাতে সকল প্রকার ভিসা বন্ধ করেছে। যা বলবৎ থাকবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। ভিসা স্থগিতের পর পাসপোর্টধারী যাত্রীদের চলাচলও সাময়িক বন্ধের ঘোষণা দেয় ভারতীয় ইমিগ্রেশন। তবে কূটনৈতিক, অফিশিয়াল, জাতিসংঘ/আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসা এ বিধি নিষেধের আওতায় পড়বে না বলে তারা জানিয়েছেন।
‘বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে একটি চিঠি পাঠায়। তাতে লেখা আছে শুক্রবার (১৩ মার্চ) রাত ১২টা থেকে নতুন করে কোনও পাসপোর্টধারী যাত্রী গ্রহণ করা হবে না। যে সমস্ত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ভারতে ঢুকে আছে তারা ইচ্ছা করলে বেরিয়ে যেতে পারবে। আর ভারতীয় পাসপোর্টধারী যাত্রী যারা বাংলাদেশ আছে তারা ফিরে আসলে তাদের গ্রহণ করা হবে। নতুন করে কোনও পাসপোর্টধারী যাত্রী প্রবেশের অনুমতি দেওয়া হবে না। যা ১৫ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।’
এদিকে, দেশের অন্যতম বেনাপোল স্থলবন্দরে এখন ভারতগামীদের উপচেপড়া ভিড়।
তবে, তবে ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ মৌখিকভাবে জানিয়েছে, আজ বিকাল ৫টা পর্যন্ত তারা যাত্রী পারাপার স্বাভাবিক রাখবেন। এর পর যাত্রী পারাপার বন্ধ হবে। তবে ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশি যাত্রী ও বাংলাদেশে থাকা ভারতীয় যাত্রীরা নিজ নিজ দেশে ফিরতে পারবেন।’
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতের সঙ্গে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

