দুর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক নিহত



দুর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক নিহত

বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের হয়ে গত ডিসেম্বরে নেপালে সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন সোহানুর রহমান সোহান। খেলতেন জাতীয় যুব দলে।

তবে এর দেখা যাবে না তাকে। মাত্র ২১ বছর বয়সেই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

কুষ্টিয়ায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাতীয় হ্যান্ডবল দলের এ গোলরক্ষক।

আজ শুক্রবার সকালে সকালে কুষ্টিয়ার হোসেনাবাদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সোহান। দূরপাল্লার একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক দিয়ে আসা একটি বালুর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় আনার পথেই মৃত্যু হয় সোহানের।

এই তরুণ ক্রীড়াবিদের মৃত্যুতে বাংলাদেশের হ্যান্ডবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আর বাংলাদেশ হারিয়েছে সম্ভাবনাময় একজন ক্রীড়াবিদকে।