দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যুতেই প্রমাণ হয় চিকিৎসা ব্যবস্থার করুণ চিত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিক সম্মেলেন তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুই সবাইকে জানান দিয়েছে যে দেশের চিকিৎসা কোন পর্যায়ের করুণ দশায় পরিণত হয়েছে।
তিনি বলেন, করোনায় মৃত্যুবরণ করা ডা. মঈন উদ্দিনকে জাতীয় বীর ঘোষণার দাবি জানাচ্ছি। সেইসাথে আমরা তাকে স্যালুট জানাই।
এছড়াও বিএনপি ইতোমধ্যে পাঁচ লাখ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য পৌঁছে দেছে। বিএনপি সর্বশক্তি নিয়ে জনগণের পাশে আছে, থাকবে বলেও জানান বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল এসময় বলেন যে, সরকার মূলত প্রণোদনা ঘোষণা করলেও তা আসলে ব্যাংক ঋণ ছাড়া আর কিছুই নয়।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে আমি সরকারের প্রতি দাবি জানাচ্ছি তাদেরকেও প্রণোদনার ঘোষণা করা হোক।
মির্জা ফখরুল আরও বলেন, সরকার ও দায়িত্বশীল মন্ত্রীরা দেশের বর্তমান পরিস্থিতিকে যে তারা গুরুত্ব দিচ্ছেন তা মনে হয় না। করোনায় লক্ষণ নিয়ে হটলাইনে কল যাচ্ছে লক্ষাধিক, কিটের অভাবে পরীক্ষা করা হচ্ছে না। বহু আগে থেকেই বিএনপি বারবার যে ধরনের আশঙ্কার কথা বলে এসেছে, সেটাই এখন দেখা যাচ্ছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে পুরো দেশকে।
তিনি আরো বলেন, এদিকে ত্রাণ সহায়তা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ন্যস্ত করার দাবি জানান। এবং ওএমএসএর চাল সুষ্ঠুভাবে আবার বিক্রি করতে হবে।

