দেশে আরও দু’জন করোনায় আক্রান্ত, মোট ১০


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুজন বেড়ে ১০ জনে দাড়িয়েছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা।

আজ মঙ্গলবার আইইডিসিআরে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে মীরজাদী এ তথ্য জানান ।

আইইডিসিআর পরিচালক বলেন, নতুন যে দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে একজন প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে ছিলেন। আর আরেকজন হাসপাতালে ছিলেন। তিনি করোনায় আক্রান্ত এক প্রবাসীর সংস্পর্শে এসেছিলেন।

মীরজাদী সেব্রিনা বলেন, ‘পরিবারের সদস্যদের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ হচ্ছে। তাই আমরা বারবার সাবধান হওয়ার কথা বলছি। তবে এই রোগ মারাত্মক নয়। এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।’

এর আগে গতকাল সোমবার দেশে তিনজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানায় আইইডিসিআর। তিনজনের মধ্যে দুজন শিশু, একজন নারী।

তার আগে গত ১৪ মার্চ রাতে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, দেশে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই দুজনের মধ্যে একজন ইতালি থেকে এবং অন্যজন জার্মানি থেকে সম্প্রতি দেশে এসেছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তিনজনের কথা জানায় আইইডিসিআর। আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী ছিলেন। তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছিলেন। তাঁদের কাছে থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রথম আক্রান্ত হওয়া এই তিনজন সুস্থ হয়ে উঠেছেন বলে জানায় আইইডিসিআর।