দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু



দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ জনে দাড়িয়েছে। তবে নতুন করে কোন সংক্রমণের ঘটনা ঘটেনি।

বুধবার (২৫ মার্চ) করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মৃত্যুবরণ করা ব্যাক্তির বয়স ৬৫ বছর। তিনি একজন পুরুষ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩৯ জন।