করোনাভাইরাসের কারণে থমকে গেছে গোটা বিশ্ব। বাংলাদেশও প্রাণঘাতী এ ভাইরাসের ভয়াল থাবা থেকে মুক্তি পায়নি। প্রতিদিনই এ ভাইরাসের আক্রমণে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও।
এ অবস্থায় সুস্থও হচ্ছেন অনেকে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সুস্থ হয়েছেন দুই হাজার ১৬৭ জন। মোট সুস্থ হয়েছেন জন ১ লাখ ৩৫ হাজার ১৩৬ জন।
করোনাভাইরাস বিষয়ে শুক্রবার (৩১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।]
অনলাইন বুলেটিনে নাসিমা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬১৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতদিন নমুনা পরীক্ষা হয় ১২ হাজার ৮৫৯ টি।
যেখানে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছেন আরও ২৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ১১১ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৭৭২ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৩৭ হাজার ৬৬১ জনে।
ল্লেখ্য, দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় ৮ই মার্চ। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ই মার্চ।
এছাড়া গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায় এই ভাইরাস। ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ছয় লাখ ৭৭ হাজারের অধিক, তবে ১ কোটি ৯ লাখ ৫১ হাজারের বেশি রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন।

