দেশে করোনায় নতুন তিন জনসহ মোট ১৮৬ জনের মৃত্যু



দেশে করোনায় নতুন তিন জনসহ মোট ১৮৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬  জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৭৯০  জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো  ১০,৯২৯  জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২৪১ জনের।

সেইসাথে ৮৪  জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। এ নিয়ে সুস্থের সংখ্যা ১৪৮৭ জন।

আজ মঙ্গলবার (৫ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।

উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়াল। এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৫৮ হাজারের বেশি।

আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৩৭ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। আর সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৭ হাজারের বেশি।