দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। সেইসাথে নতুন করে আরও আক্রান্ত হয়েছে ৩০৬ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৪৪ জন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সরকার ঘোষিত লকডাউন চলছে। এরপরও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছেই।
শনিবার (১৬ এপ্রিল) পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৫০ হাজার ৪০৫ জন। মারা গেছে ১ লাখ ৫৪ হাজার ২৪৫ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৬ হাজার ৯৬৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৫৭৭ জন।

