দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু


ডেঙ্গু করোনা প্রতিরোধে ইমিউনিটি বাড়াতে সক্ষম?

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৪ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে ‍বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ২০১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯২৬ জন। ঢাকার বাইরের এক হাজার ২৭৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে যে আটজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ছয়জন ঢাকার এবং দুইজন ঢাকার বাইরের বাসিন্দা।

আরও পড়ুনঃ “আমি বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার স্বপ্ন দেখি”

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ আট হাজার ৬৩০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১ হাজার ২৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৪০২ জন।

এছাড়া এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৭৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৭ হাজার ৮১০ জন এবং ঢাকার বাইরের ৫২ হাজার ৩৬৪ জন।

সূত্রঃ বাসস