দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৮২৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯১ জন। সেইসাথে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮৮ জনের।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮১১ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।
আজ শুক্রবার (৫ জুন) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাসের নতুন প্রাণকেন্দ্র হয়ে ওঠা ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এবার মৃতের সংখ্যায় ইতালিকে টপকে তৃতীয়স্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশটি।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার ৪৭৩ জন মানুষের।তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ২১ জনে, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। মৃত্যুর তালিকায় এখন দেশটির ওপরে কেবল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

