দেশে নতুন করে করোনায় আক্রান্ত আরো ৯৩০ জন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯৩০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০হাজার ৯৯৫ জনে। গত একদিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬,৭৮২ জনের।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ১৬ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৪ জন।

এছাড়াও নতুন করে সুস্থ হয়েছে আরও ২৩৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪১১৭ জন। দেশের ৪১ টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

আজ শনিবার (১৬ মে) করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিং- এ এসব কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।

বর্তমানে বিশ্বের ৪৬ লাখ ২৮ হাজার ২২৮ মানুষের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৮ হাজার ৬৪২ জন। অন্যদিকে শনাক্তকৃতদের মধ্যে ১৭ লাখ ৫৮ হাজার ৩২ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

শনিবার (১৬ মে) পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারে সবশেষ পরিসংখ্যান জানাচ্ছে এমন তথ্য।