দেশে নতুন করে করোনা শনাক্ত হয় নি কেউ



দেশে নতুন করে করোনা শনাক্ত হয় নি কেউ

দেশে করোনায় নতুন করে কেউ শনাক্ত হয় নি। শনিবার (২৮ মার্চ) এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এর আগে শুক্রবার (২৭ মার্চ) আইইডিসিআর জানিয়েছিল, দেশে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।

নতুন করে সুস্থ হয়েছেন আরও চারজন। এই নিয়ে কোভিড১৯ সংক্রমিত মোট ১৫ জন সুস্থ হয়েছেন। আর মৃতের সংখ্যা ৫ জনই আছে।

তিনি আরও জানান, এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সমন্বিত কন্ট্রোল রুম খোলা হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে নমুনা সংগ্রহ করা হয়েছে মোট আটটি।

এসময় তিনি সবাইকে বাড়িতে অবস্থান করার অনুরোধ জানান।