দেশে পর্যাপ্ত করোনাভাইরাস পরীক্ষার উপকরণ কিট আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৩০ মার্চ) করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আইইডিসিআরের সঙ্গে ভিডিওকলে যুক্ত হয়ে এ তথ্য জানান তিনি।
এসময় মন্ত্রী বলেন, করোনা পরীক্ষার উপকরণ কিটের কোনো অভাব নেই এবং করোনা পরীক্ষারও যথেষ্ট ব্যবস্থা করেছি।
তিনি বলেন, যারা পিপিই ব্যবহার করছেন, তারা যেন যথাযথভাবে এর ব্যবহার করেন। পিপিইগুলো যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরী।

