কার্টুনের মুখ আঁকা জামা, সাইকেল, খেলনা অথবা ডিজাইনার নার্সারি। নাকি নতুন কোনও হলিডে প্ল্যান? গেস করুন তো তৈমুরকে শিশু দিবস উপলক্ষে কী উপহার দিয়েছেন সাইফ? না, ওই সব খেলনা-জামা-ডিজাইনার নার্সারি-টার্সারি নবাব পরিবারে জাস্ট ব্যাকডেটেড।
সোমবার একটি চেরি লালরঙা এসআরটি জিপ কিনেছেন বলিউডের ‘নবাব’ সাইফ আলি খান। ইন্ডিয়া টুডে’র খবর অনুযায়ী,সাংবাদিকরা সাইফের কাছে জানতে চায় কাকে এই গাড়িটিতে প্রথম চড়াবেন তিনি। সাইফের জবাব, তৈমুর। সাইফ বলেছেন, ‘‘এই গাড়িটিতে পিছনে একটি বেবি সিটও রয়েছে। তৈমুর প্রথম এই গাড়িতে চড়বে।’’
এর পরই সাইফের কাছে জানতে চাওয়া হয়, চিলড্রেন’স ডে-তে তৈমুরকে কী উপহার দেবেন তিনি। সাইফ জানান, হয়তো গাড়িটিই উপহার দিয়ে দিতে পারি। এর পরই সাইফ বলেন, ‘‘এই রংটা তৈমুরের পছন্দ হবে। এই গাড়িটা তৈমুরের জন্য রেখে দেব।’’
আগামী ২০ ডিসেম্বর এক বছর পূর্ণকরবে তৈমুর। তা নিয়ে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, কারিনা নাকি একেবারে এলাহি থিম পার্টির আয়োজন করছেন। তার ঠিক আগেই জীবনের প্রথম শিশু দিবসে এমন এলাহি এসআরটি জিপ! ভারতের বাজারে এই গাড়িটির দাম অন্তত এক কোটি তিরিশ লক্ষ টাকা।
ছোট্ট তৈমুর এ সব বুঝবে কিনা জানা নেই, তবে সাইফ যে এক কথায় সন্তানকে প্যাম্পার করার নজির তৈরি করেছেন, সেটা কিন্তু বলাই যায়।
আরও পড়ুন; তৈমুরকে ছাড়াই ভাল থাকেন সাইফ
৮ মাস বয়সেই অভিনয়ে সাইফ-কারিনার ছেলে
মুক্তি পেয়েছে ‘গোলমাল অ্যাগেইন’
