দেয়ালের ভীতর থেকে উদ্ধার ১৯৪৪ সালের প্রেমপত্র




১৯৪৪ সালের ১ এপ্রিলে ওয়াল্টার নামের এক প্রেমিক বেটি মিলার নামের কারও উদ্দেশ্যে হৃদয় নিংড়ানো ভালবাসা নিবেদন করেছিলেন। ওই সময় মোবাইল, ফেসবুকের মত সহজলভ্য মাধ্যম ছিল না। তাই চিঠিই লিখেছিলেন তিনি। এরপরের গল্পটা ২০১৭ সালে পৌঁছেছে।
ম্যাসাচুসেটসে এক বাড়ির সংস্কারের কাজ চলছিল। বাড়ির দেয়ালের মধ্যে পাওয়া যায় এক যায় একটি খাম। খামের মধ্যে থাকা ওই চিঠিটিই ছিল বেটি মিলারকে লেখা ওয়াল্টারের চিঠি।
এরপরই পুলিশ বাহিনী তৎপর হয়ে পড়ে। খুঁজে বের করা হয় বেটি মিলারকে। তবে ততদিনে বেটি মিলার বা ওয়াল্টার কেউই বেঁচে নেই।
এ বিষয়ে বেটির বোন বলেন, তাদের সাথে পরিচয় ছিল। তারা স্কুলে পড়ার সময় বন্ধু হয়েছিলেন। তারা দুজনেই খুব ভাল নাচতেন। তবে বেটি আর ওয়াল্টারের বিয়ে হয়নি।