বাংলাদেশের প্রথম ইনিংসের ৩০৫ রানের জবাব দিতে নেমে খুব সুবিধাজনক অবস্থানেই আছে সফরকারী অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ২২৫ রান। ডেভিড ওয়ার্নার ৮০ ও পিটার হ্যান্ডসকম্ব ৬৯ রানে অপরাজিত আছেন।
অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই আঘাত হানে মুস্তাফিজ। অধিনায়ক মুশফিকুর রহিমের দুর্দান্ত ক্যাচে দলীয় ৫ রানে ৪ রান করে ফিরে ম্যাট রেনশ। এরপর স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার জুটি সফরকারীদের এগিয়ে দিতে থাকে। ভয়ংকর হতে থাকে এ জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৯৩ রানের জুটিতে ৫৮ রান করে আউট হন অধিনায়ক স্মিথ।
পরবর্তীতে নামা হ্যান্ডসকম্বকে সাথে নিয়ে শতরানের জুটি গড়েন ওয়ার্নার। তাদের ১২৭ রানের অবিচ্ছেদ্য জুটি একটু একটু করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিতে থাকে।
এর আগে ২৫৩ রানে ৬ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু করা বাংলাদেশের ইনিংস শেষ হয় ৩০৫ রানে। গত দিনের অপরাজিত থাকা মুশফিকুর রহিম ৬৮ ও নাসির হোসেন ৪৫ রানে আউট হন।
আগামীকাল সকাল ১০টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১ম ইনিংস : ৩০৫/১০
(তামিম ৯, সৌম্য ৩৩, ইমরুল ৪, মমিনুল ৩১, সাকিব ২৪, মুশফিক ৬৮, সাব্বির ৬৬, নাসির ৪৫, মিরাজ ১১, তাইজুল ৯, মুস্তাফিজ ০*, লায়ন ৭/৯৪, এগার ২/৫২)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ২২৫/২
(রেনশ ৪, ওয়ার্নার ৮৮*, স্মিথ ৫৮, হ্যান্ডসকম্ব ৬৯*, মুস্তাফিজ ১/৪৫, তাইজুল ১/৫০)
